পুলিশ পরিচয়ে বন্ধুর মায়ের কাছে মুক্তিপণের টাকা দাবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের আবু হোসেনের ছেলে মো. জিহাদ হোসেন (১৮) একই গ্রামের মৃত কালু হোসেনের স্ত্রী মোছা. শারমিন আক্তারের কাছে পুলিশ সেজে তার ছেলের মুক্তিপণ চেয়ে ৩০ হাজার টাকার দাবি করে। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নেশার টাকার জোগান দিতে না পারায় নিজের বন্ধুকে ঢাল হিসেবে ব্যবহার করেই নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বন্ধুর মায়ের কাছে মুক্তিপণ দাবি করে জিহাদ।
এ ব্যাপারে শান্তর মা শারমিন আক্তারের কাছে প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে বিকেলে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয় এবং তার কিছুক্ষণ পর আমার কাছে ফোন আসে। আমার ছেলে আমাকে ফোন দিয়ে বলে- মা আমি শান্ত, আমাকে পুলিশে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে এবং সেই সাথে আমার সাথে আরেকজনকে আটক করেছে পুলিশ। আমাদের ছাড়াতে হলে ৩০ হাজার টাকা দেয়া লাগবে। আমার বন্ধু পুলিশকে ২০ হাজার টাকা দিয়েছে এবং আমার ১০ হাজার টাকা লাগবে। তুমি এখনই টাকা পাঠাও। আমার মোবাইল এবং টাকা-পয়সা যা ছিল তার সব কেড়ে নিয়েছে, তুমি টাকা পাঠাও।
তিনি আরো বলেন, এ সময় আমি পুলিশের সাথে কথা বলতে চাইলে ওই পুলিশের সাথে আমাকে ফোন ধরিয়ে দেয় এবং আমাকে ওই পুলিশ বলে- আমি দৌলতপুর থানা থেকে বলছি এসআই মেহেদী হাসান। আপনার ছেলেকে আমরা ফেনসিডিলসহ আটক করেছি। আপনার ছেলে আমার পা জড়িয়ে ধরে কান্না করছে। যদি আপনার ছেলেকে ফিরে পেতে চান তাহলে এখনই ১০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দিন। আর যদি পাঠাতে না পারেন তবে আপনার ছেলেকে মারধর করে হাত-পা ভেঙে চালান করে দেব বলে ফোন কেটে দেয়।
তিনি বলেন, আমি টাকা জোগাড় করে দেয়ার চেষ্টা করি কিন্তু টাকা কোথাও ম্যানেজ করতে না পেরে শেষ পর্যন্ত পাশের বাসায় একজনের কাছে সুদের ওপর ৫ হাজার টাকার ব্যবস্থা করি। পরে টাকা পাঠানোর জন্য ফোন দিলে টাকা আরো লাগবে বলে দাবি করে ওই পুলিশ। বারবার ফোন দেয়ায় আমার সন্দেহ হলে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গর কাছে যাই এবং ০১৮৩২-২৯৮৬৫৭ এই পুলিশের নাম্বার তাদের কাছে দেই এবং কথা বলতে বলি। তারা কথা শুনে বুঝতে পেরে তার কাছে দৌলতপুর থানার ওসির নাম জিজ্ঞাসা করে। তা বলতে না পারায় আমাকে জানায় এটা ভুয়া পুলিশ। তারপর একজনকে দিয়ে লোকেশন ট্র্যাক করে জানতে পারি প্রাগপুর হাই স্কুলের পেছনে আমার ছেলে ও তার বন্ধু জিহাদ বাগানে বসেছিল। সেখান থেকে তাদের হাতেনাতে ধরা হয়। পরে আমার ছেলেকে ওখান থেকে আমি নিয়ে আসি।
তিনি আরো বলেন, এসব ছেলেদের সাথে চলাচল করার জন্যই আজ আমার ছেলে নেশার পথে চলে গেছে। এ নিয়ে আমি খুব দুশ্চিন্তায় থাকি।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে সকলে বলেন, ছেলেগুলো দিন দিন খুব বেপরোয়া হয়ে উঠেছে এবং নেশার দিকে ঝুঁকে পড়েছে। এখনই যদি অপহরণের সাথে জড়িত হয়, তবে বড় হলে এরা কী হবে তা নিয়ে চিন্তিত আমরা।
এ ব্যাপারে ১নং প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান মুকুল সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, জিহাদ ও শান্তর নামে এর আগেও অনেক অভিযোগ পেয়েছি। কিন্তু প্রমাণ না পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। তবে শোনা যায়, তারা এলাকার ভেতরে বিভিন্ন সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এ ঘটনায় প্রতিবেদক জিহাদের কাছে বারবার ফোন দিলেও ফোন রিসিভ করেনি।
এমএসএম / জামান
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়
বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
Link Copied