আক্কেলপুরে পুলিশ সদস্য স্বামী ও শাশুড়ির নির্যাতনে হাসপাতালে ভর্তি স্ত্রী
জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশ সদস্য স্বামী ও শাশুড়ির নির্যাতনে পুলিশ সদস্যের স্ত্রী তার পিতা ও চাচার মাধ্যমে উদ্ধারের পর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার সোনামুখী ইউনিয়নের। অভিযুক্ত পুলিশ সদস্য ও তার মা উপজেলার সোনামুখী ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের আবু কালাম মণ্ডলের ছেলে সজীব হোসেন (২৬) ও তার স্ত্রী মাহফুজা (৪৫)। অভিযুক্ত পুলিশ সদস্য নারায়ণগঞ্জ জেলায় শিল্প পুলিশে ড্রাইভার হিসেবে কর্মরত।
সরোজমিন গিয়ে আহত, আহতের পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্য সজীব হোসেনের সাথে ২০২০ সালে পার্শ্ববর্তী তিলকপুর ইউনিয়নের কয়াশোবলা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে সুমাইয়া বানুর (১৯) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে ওই পুলিশ সদস্য ও তার মা আহত সুমাইয়া বানুকে মারধরসহ নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ গত সোমবার ওই পুলিশ সদস্য ছুটিতে বাড়িতে এসে তার মাকে সঙ্গে নিয়ে আবারো মারধর করে বাড়িতে হাত বেঁধে আটকে রাখে। প্রতিবেশীদের মাধ্যমে পরিবারের লোকজন খবর পেয়ে থানায় অভিযোগ করে ও আহতাবস্থায় মেয়েকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত সুমাইয়ার ১১ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই পুলিশ সদস্য বাড়ি থেকে পালিয়ে যায়। ইতিপূর্বেও তার বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়েছে। তার স্ত্রীর করা পুলিশ সুপারের নিকট অভিযোগের ভিত্তিতে বর্তমানে বিভাগীয় মামলা চলমান রয়েছে।
আহত সুমাইয়া বলেন, আমার স্বামী ও শাশুড়ি বিয়ের পর থেকেই আমার ওপর যৌতুকের জন্য নির্যাতন করেেআসছে। আমার পেটে বাচ্চা আসায় সে সময় আমার পেটে লাথিও মেরেছিল। বর্তমানে সে পরকীয়া প্রেমেও লিপ্ত। অফিস থেকে ছুটি পাওয়ার দুদিন পর বাসায় আসার কারণ জানতে চাইলে আমাকে মারধর শুরু করে। এ কারণে শ্বশুড়বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এলে আবারো ধরে নিয়ে মারধর করে ও ফল কাটা চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও হত্যার হুমকি দেয়। আমার বাবার বাড়ির লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
আহতের চাচা আবুল কালাম জানান, আমার ভাতিজিকে স্বামী ও তার মা বিভিন্ন সময় নানাভাবে নির্যাতন করে। সর্বশেষ তাকে হত্যার জন্য মারধর করে ঘরে বেঁধে রাখে। স্থানীয়রা খবর দিলে আমি ও আমার ভাই থানা পুলিশে খবর দিয়ে তার শ্বশুড়বাড়িতে গিয়ে আমার ভাতিজিকে উদ্ধার করি। ঘরের মধ্যে তাকে বাঁধা অবস্থায় পাই।
স্থানীয়রা জানান, সুমাইয়ার শাশুড়ির কারণে তাদের সংসারে এমন ঝামেলা সব সময় হয়। ওই ছেলে এসে তার স্ত্রীকে মারধর করে। আমরা প্রতিবেশীরা কিছু বলতে গেলে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
তবে মারধরের বিষয়টি আহতের শাশুড়ি মাহফুজা অস্বীকার করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু
তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি
বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
রক্তমাখা স্মৃতিতে বেঁচে আছেন জিহাদের মা
অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় চাকরি গেল নারী প্রশিক্ষকের
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ৪৪৮ কোটি টাকার ডান তীররক্ষা বাঁধে আবার ধস, বাড়ছে ভাঙন-আতঙ্ক