ধামরাইয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকার ধামরাইয়ের আকসির নগর আবাসন প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার করায় সংবাদ সম্মেলন করেছেন ওই প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। বুধবার (১২ অক্টোবর) দুপুরে জিনিয়াস রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে আকসির নগর আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা, মাখুলিয়া ও সাছনা মৌজায় আকসির নগর আবাসন প্রকল্প গড়ে তুলেছেন। কিন্তু ওই এলাকার বদরুল সরদার চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে নাটক সাজিয়ে আমাদের নামে প্রশাসনের বিভিন্ন দপ্তরে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। হাইকোর্টের রায়কে জাল-জালিয়াতির মাধ্যমে রায়ের আদেশ বিকৃতি করে বিভিন্ন দপ্তরে জমা দিয়েছেন। ওই এলাকার পলান মেম্বার, নজরুল, আফসান, হানিফ, আরশাদ, মনির বদরুল সরদারের সাথে যোগ দিয়ে আমাদের আবাসন প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। বদরুল সরদার বিভিন্ন লোক দিয়ে আমাকে প্রধান আসামি করে ধামরাই থানায় ১৯টি ও আদালতে ১৮টি মামলা করিয়েছেন। যারা এই মামলা করেছেন তাদের কোনো জমিই সেখানে নেই।
তৌহিদুল আরো বলেন, আমি ওই এলাকার কোনো ব্যক্তির ওপর কোনো ধরনের আক্রমণ করে আহত করিনি। এমনকি কাউকে কোনোদিন একটি থাপ্পড়ও দেইনি। আমরা কারো ১ শতাংশ জমিও দখল করিনি। কেউ এর প্রমাণ দিতে পারবেন না।
এ সময় আরো উপস্থিত ছিলেন- আকসির নগর আবাসন প্রকল্পের পরিচালক সাইফুল্লাহ, পরিচালক আহম্মেদুল্লাহ্, অপারেশন ডিরেক্টর আনিসুর রহমান প্রমুখ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied