তথ্য দিতে অনীহা নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রেমানন্দের
নড়াইল সদর হাসপাতালের বিভিন্ন অনিয়মের ব্যাপারে তথ্য দিতে অনীহা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রেমানন্দ মণ্ডলের। তথ্য চাইলে কখনো কখনো সাংবাদিকদের সাথে অশোভন আচারণ করেন। শুধু তাই নয়, সাংবাদিকদের রুম থেকে বের হয়ে যেতে বলেন তিনি।
গত ১০ অক্টোবর দুপরে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন লোহাগড়া উপজেলার বারইপাড়া গ্রামের সুমাইয়া বেগম নামে এক নারী। পরদিন ১১ অক্টোবর দুপুরে পেটেব্যথা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসা ওই রোগী ও তার স্বজনদের মারধর করার অভিযোগ ওঠে হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের বিরুদ্ধে।
পরদিন বুধবার (১২ অক্টোবর) দুপুরের দিকে রোগীর অভিযোগ ও ঘটনার সত্যতা জানতে হাসপাতালে যান কয়েকজন সাংবাদিক। পরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আসাদ উজ-জামানের (টনি) কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে রোগী ও তার স্বজনদের মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রোগী ও তার স্বজনরা হাসপাতালের নার্স ও ডাক্তারদের ওপর হামলা করেছেন। তবে এরকম পরিস্থিতিতে সেতু নামক এক ডাক্তার তাদের অন্য ঘরে আটকে রাখেন বলে স্বীকার করেন তার ভিডিওবার্তায়।
এরপর সাংবাদিকরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রেমানন্দ মণ্ডলের কাছে ঘটনার সত্যতা জানতে গেলে তিনি কোনো বক্তব্য না দিয়ে তার কক্ষ থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন। হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে কেন তিনি তথ্য দিতে চান না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এমন ঘটনা এবারই প্রথম নয়, ইতিপূর্বে তিনি অনেক সাংবাদিকের সাথেই এমন ব্যবহার করেছেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে সাংবাদিকদের তথ্য দিতে অনীহা ও অসৌজন্যমূলক আচারণে জনমনে প্রশ্ন উঠেছে- হাসাপতাল আসলে কাদের জন্য? যাদের কাছে সেবা নিতে আসবে তাদের এমন ব্যবহার হলে কোথায় যাবে সাধারণ মানুষ?
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied