ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে মাদকসহ ছাত্রদল সভাপতি আটক


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ২:১৪
ফরিদপুরে মাদকসহ ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ওরফে অনুকে (৩৬) আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় এক নারীসহ আরো একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
 
আটক ছাত্রদল সভাপতি সৈয়দ আদনান হোসেন ওরফে অনু ফরিদপুর পৌরসভার উত্তর সাদীপুর মহল্লার বাসিন্দা। অপর দুজন হলেন- মো. সাফায়েত (৩৩) ও ২৭ বছর বয়সী এক তরুণী।
 
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের চরকমলাপুর মহল্লার সাফায়েতের বাড়িতে অভিযান চালিয়ে মাদক (ইয়াবা) সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে চারটি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন