ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চাম্বল ইউপিতে জিতেছে মুজিবুল,হেরেছে ফজলুল


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২২ রাত ৯:৩৭
চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জিতেছে মুজিবুল,আনারস প্রতীক নিয়ে হেরেছে ফজলুল। নানান কল্পনা-জল্পনা শেষে ১২ অক্টোবর (বুধবার) শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে চাম্বল ইউপি নির্বাচন।বুধবার সকাল আটটা থেকে সর্বমোট ১০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এই নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া সকল কেন্দ্র থেকে আসা বেসরকারি ফলাফলে দেখা যায় দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক নিয়ে(৯ হাজার২৯২ ভোট) পেয়ে জিতে গেলেন আলহাজ্ব মুজিবুর হক চৌধুরী।তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলুল কাদের (আনারস) প্রতীকে পেয়েছেন(৫ হাজার ৭১৬ ভোট),মোহাম্মদ এরশাদুর রহমান (মোটরসাইকেল)প্রতীকে পেয়েছে(১৩২) ভোট,শাহেদা বেগম নূরী(চশমা) পেয়েছেন প্রতীকে (৬৬ ভোট)।
 
এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও শুরু থেকেই মুজিবুল হক চৌধুরী(নৌকা) ও ফজলুল কাদের(আনারস)'র প্রচার প্রচারণা ছিলো উৎসব মূখর।এই নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা থাকলেও সকল প্রকার শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে শান্তি পূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ।নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে পুলিশ,র‍্যাব,বিজিবি,ডিবি পুলিশ সহ প্রশাসনের অবস্থান ছিলো চোখে পড়ার মতো।
 
উল্লেখ্য বুধবার সকাল আটটা থেকে চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সর্বমোট ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নারী-পূরুষ সর্বমোট ভোটার ছিলো ২৫ হাজার,৫৯০,সকল কেন্দ্র আসা ফলাফল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থেকে ঘোষিত প্রাপ্ত বেসরকারি ফলাফল।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)খোন্দকার মাহমুদুল হাসান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হারুন মোল্লা,রিটার্নিং কর্মকর্তা রকম চাকমা,বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন