ট্রাকের ধাক্কায় কেসিসির টোল আদায়কারীর মৃত্যু
খুলনায় ট্রাকের ধাক্কায় সিটি কর্পোরেশনের টোল আদায়কারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. জাকির হোসেন। তিনি নগরীর জোড়াগেটস্থ মহাজের কলোনির বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে। বুধবার (১২ অক্টোবর) রাতে খানজাহান আলী থানার আফিল গেটস্থ গতিরোধকের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টা ২০ মিনিটের দিকে খানজাহান আলী থানার আফিল গেটস্থ খুলনা সিটি কর্পোরেশনের টোল আদায়ের স্থানে দাঁড়িয়ে টোল আদায় করছিলেন জাকির। এ সময় খুলনাগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
খানজাহান আলী থানার এএসআই দেব প্রসাদ বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় জনতার সাহায্য নিয়ে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। কিন্তু সেখানে নেয়ার আগেই তার মৃত্যু হয়। লাশ মর্গে আছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত