ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে কেশবপুরে নানা আয়োজন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৩:২৫

‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ স্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্রণালয়ের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষ অফিসার প্রভাত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, পলাশ কুমার মল্লিক, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (কেশবপুর)-এর ডিজিএম আব্দুল লতিফ, কেশবপুর ফয়ার সার্ভিসের ইন্সপেক্টর  শংকর দাস। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফায়ার সার্ভিসের প্রদর্শনী করা হয়। সেখানে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ দেয়া হয়।

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক