পাবনায় চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই
পাবনার চাটমোহরে ইসমাইল হোসেন (৫৫) নামে এক অটোবাইত চালকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ফৈলজানা ক্যাথলিক স্কুলের পাশে ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন জেলার আটঘরিয়া উপজেলার পৌর এলাকার হাজীপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোবাইক চালক ছিলেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পুলিশের ধারণা, গত রাতে যাত্রীবেশী ছিনতাইকারীরা ঘটনাস্থলে গিয়ে অটোবাইক ভাড়া নিয়ে যাওয়ার পথে ফাঁকা জায়গায় ইসমাইল হোসেনের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখে অটোবাইক নিয়ে পালিয়ে যেতে পারে।
স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন