ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সোনারগাঁওয়ে নৃত্যশিল্পীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৪:৩৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের চৌত্রাপাশা এলাকায় বুধবার (১২ অক্টোবর) গভীর রাতে এক নৃত্যশিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পর খবর পেয়ে সোনারগাঁও উপজেলার তালতলা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) এবং তালেব আলীর ছেলে খোকন আলমকে (২৬) গ্রেফতার করেছে।
 
ঘটনার সঙ্গে জড়িত আরো ৩ বখাটে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ৭ জনকে আসামি করে সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
 
স্থানীয় সূত্র ও তালতলা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাকির রব্বানী জানান, বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গাব্বাবাড়ি বাদশা মিয়ার নাতি ফাহাদ (৭) নামে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পির নেতৃত্বে এক যুবতী (১৯) নৃত্য পরিবেশন করেন। পরে রাত ১টার দিকে হেঁটে নয়াপুর বাজারে ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে আসামাত্রই লম্পট ইসরাফিল, রুহুল আমিন, বাবু, খোকন ও আলমসহ ৭ জনেএকটি সংঘবদ্ধ দল নৃত্যশিল্পী দলনেতা আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে নৃত্যশিল্পীকে জোরপূর্বক গণধর্ষণ করে।
 
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ধর্ষণ মামলায় ৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক