ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৪:৫৫
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি উপজেলার সামনের রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এতে বক্তারা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলা চত্বরের সামনে ভূমিকম্প ও অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে তা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়।
 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরারের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) খায়রুন্নাহার, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল চৌধুরী ও সাটুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ও কর্মীবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার