টাঙ্গাইলে অগ্রণী পরিবারের আয়োজনে ঈশা খাঁ চলচ্চিত্রের বিশেষ শো অনুষ্ঠিত
অগ্রণী ব্যাংক পরিবার টাঙ্গাইল অঞ্চলের আয়োজনে ঈশা খাঁ চলচ্চিত্রের বিশেষ শো অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা শহরের ঐতিহ্যবাহী মালঞ্চ সিনেমা হলে গতকাল রাত ৯টায় ঈশা খাঁ চলচ্চিত্রের নায়ক ডিএ তায়েবসহ অন্য অভিনেতা-অভিনেত্রীরা দর্শকদের সাথে এ বিশেষ শো উপভোগ করেন।
টাঙ্গাইলের কৃতী সন্তান পুলিশ কর্মকর্তা চিত্রনায়ক ডিএ তায়েব এবং অপু বিশ্বাস অভিনীত সময়ের সুস্থ ধারার ইতিহাসভিত্তিক বারোভূঁইয়া খ্যাত ঈশা খাঁ ছবিটি দেখতে আসেন অগ্রণী ব্যাংক পরিবার টাঙ্গাইল অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকের শুভানুধ্যায়ীরা।
এ সময় উপস্থিত ছিলেন- ঈশা খাঁ সিনেমার নায়ক ডিএ তায়েব, মাহবুবা শাহরিন, অগ্রণী ব্যাংক লিমিটেড এর ডিজিএম - সিপিসিআরএমডি আবু হাসান তালুকদার, ঢাকা উত্তর অঞ্চলের ডিজিএম মোঃ আতিকুর রহমান সিদ্দিকী, টাঙ্গাইলের অঞ্চল প্রধান মোঃ রেজাউল করিম, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাগণ। এর পূর্বে অগ্রণী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল অঞ্চলের প্রধান কার্যালয়ে ঈশা খাঁ চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
আয়োজকেরা জানান, সিনেমা জগতের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে রাষ্ট্রের অন্যতম বৃহত্তম ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড। সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় নতুন হল নির্মাণ ও বিদ্যমান হলের সংস্কারে অর্থায়ন করছে অগ্রণী ব্যাংক লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত