বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই। আমরা আমাদের নতুন প্রজন্মকে মুক্তচিন্তা ও যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব, প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষ করে তোলে।
শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২ এর উদ্বোধনের আগমুহূর্তে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিতর্ক বইয়ের বাইরেও জ্ঞানের প্রসারতা ও গভীরতা বাড়াতে সহযোগিতা করে। এর মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে, বিতর্ক একজন মানুষকে পরমতসহিষ্ণু হতে শেখায়। বিতর্কের মাধ্যমে সে জানে, একই বিষয়কে অনেক দিক থেকে দেখবার সুযোগ রয়েছে এবং অনেক ধরনের যুক্তি রয়েছে, তার পক্ষে-বিপক্ষে।
তিনি বলেন, ‘তিনদিনের এ বিতর্ক উৎসবে সারাদেশ থেকে বিতার্কিকরা অংশ নিয়েছেন। এটি সম্ভবত বিতার্কিকদের সবচেয়ে বড় মিলন মেলা।’ মন্ত্রী বলেন, আমরা চাই, আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ চর্চাটি গড়ে উঠুক। যে প্রতিষ্ঠানে নেই, সেখানে চালু করা হোক এবং যেখানে আছে, সেখানে আরও ভালোভাবে করা হোক। আর মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে ক্লাব ভিত্তিক বিতর্ক চর্চা গড়ে উঠবে বলে আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক বিতার্কিক মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুল নূর তুষার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিতর্ক উৎসবের চেয়ারমান সাব্বির আজমসহ অনেকে।
প্রীতি / প্রীতি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক