ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড ম্যাচের টিকিট শেষ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ৩:১২

অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। স্বাগতিক অস্ট্রেলিয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গ্যালারি ভর্তি দর্শকের সামনে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন শুরু করবে। আগামী ২২ অক্টোবর কেন উইলিয়ামসনের নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে তারা।

অস্ট্রেলিয়ায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে এরই মধ্যে ভক্তদের পকেটে গেছে ৬ লাখের বেশি টিকিট। প্রতিযোগিতার দ্বিতীয় দিন এমসিজিতে হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের টিকিট তো চোখের নিমিষেই শেষ হয়ে যায়। এমনকি দুই মাস আগে ছাড়া স্ট্যান্ডিং টিকিটও ১০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল।

আগামী ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ও ভারত বনাম ‘এ’ গ্রুপ রানার্সআপের মধ্যেকার ডাবল হেডারেরও টিকিট শেষ। এসসিজিতে হবে দুটি ম্যাচ। আগামী রোববার জিলংয়ের কারদিনিয়া পার্ক স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এই ম্যাচের কিছু টিকিট এখনও আছে।

এছাড়া বেশিরভাগ ম্যাচেরই টিকিট এখনও পাওয়া যাবে। সব ধরনের দর্শককে টানতে প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভের ম্যাচগুলোর জন্য ২ থেকে ১৬ বছর বয়সীদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে সর্বনিম্ন ৫ ডলার এবং প্রাপ্তবয়স্কদের জন্য ২০ ডলার থেকে শুরু।  

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’