শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক ৭
মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৭ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুর রহমান।
এর আগে শুক্রবার ভোরে যমুনা নদীতে মা ইলিশ ধরার সময় অভিযান চালিয়ে ওই ৭ জনকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন।
এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুর রহমান বলেন, অভিযুক্তদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় এবং তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত ৫ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় ২০০ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, এ পর্যন্ত নিষিদ্ধ ইলিশ ধরার অপরাধে জেলেদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি ৫০ কেজি জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied