সাত ধাপ এগোলো বাংলাদেশের মেয়েরা, পেছালো ভারত
ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টজুড়ে একটি ম্যাচও না হারা বাংলাদেশ র্যাংকিংয়ে দিয়েছে বড় লাফ। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছে তারা।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে ৩-০ ব্যবধানের বড় জয়ে শুরুটা করে বাংলাদেশের মেয়েরা। পরের ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দেয় ৬-০ গোলে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করে সাবিনা খাতুনের দল।
সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনাল ম্যাচে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মেয়েরা। প্রথমবারের মতো শিরোপা জয়ের এই যাত্রায় বাংলাদেশ মাত্র ১ গোল হজম করে। দুর্দান্ত এই পারফরম্যান্সের দরুণ ১৪৭তম স্থান থেকে একলাফে ১৪০তম অবস্থানে উঠে এসেছে সাবিনা-সানজিদারা।
এদিকে এই টুর্নামেন্টে গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে হারার পর সেমিফাইনালে নেপালের বিপক্ষে হেরে র্যাংকিংয়ে অবনতি হয়েছে ভারতীয় মেয়েদের। তিন ধাপ পিছিয়ে ৬১তম স্থানে নেমে গেছে দলটি। ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যাওয়া নেপালও পিছিয়েছে এক ধাপ। রয়েছে ১০৩ নম্বরে।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ