মালয়েশিয়ায় অপহৃত বাংলাদেশি উদ্ধার
মালয়েশিয়ায় অপহরণের চারদিন পর পরিত্যক্ত একটি বিল্ডিং থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এসব তথ্য জানান কুয়ালালামপুর সেন্টুল জেলা পুলিশের প্রধান এসিপি বেহ এং লাই।
একই দিনে ওই ভবনটির কাছের একটি শ্রমিক হোস্টেল থেকে ৩৪ ও ৪৩ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেফতার করে। এরপর পুলিশ ৪৫ বছর বয়সী ওই ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।
সেন্টুল জেলা পুলিশের প্রধান এসিপি বেহ এং লাই বলেন, মালয়েশিয়ার সেরি কেম্বানগানের পরিত্যক্ত একটি বিল্ডিং থেকে শেকল দিয়ে বাঁধা অবস্থায় আমরা ওই বাংলাদেশিকে উদ্ধার করি। অপহরণকারীরা অপহৃতের মোবাইল ব্যবহার করে বাংলাদেশে পরিবারকে ফোন দেয়। ১০ লাখ টাকা মুক্তিপণ না দেয়া হলে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এরপর ভিকটিমের পরিবারের পক্ষে থানায় পুলিশ রিপোর্ট দায়ের করলে সঙ্গে সঙ্গেই বাংলাদেশিকে উদ্ধারে পুলিশ অভিযান পরিচালনা শুরু করেন।
এ ঘটনায় গত সোমবার অপহরণচক্রের মূলহোতাসহ ঘটনার সঙ্গে জড়িত ২ বাংলাদেশি ও স্থানীয় ৩ জন নাগরিকসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর পুলিশ ৪৫ বছর বয়সী ওই ভুক্তভোগীকে উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, গত ৭ অক্টোবর ওই পাঁচজন সন্দেহভাজন ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায় এবং তারা বাংলাদেশে ভিকটিমের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এ ঘটনায় পুলিশ ছয়টি মোবাইল ফোন এবং একটি গাড়ি জব্দ করে। যা এই অপরাধে ব্যবহৃত হয়েছিল বলে জানান তিনি।তিনি আরও বলেন, ২ বাংলাদেশিকে ২৪ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে এবং স্থানীয় তিন নাগরিককে পুলিশ জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং অপহরণের জন্য দণ্ডবিধির ৩৬২ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।একের পর এক অপহরণের ঘটনায় মালয়েশিয়ায় অনেক প্রবাসী কর্মীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এমএসএম / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
Link Copied