সন্ত্রাসী হামলায় বারইয়ারহাট পৌর মেয়র গুলিবিদ্ধ
চট্টগ্রামের মিরসরাইয়ের মুহুরী প্রজেক্ট এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বারইয়ারহাট পৌরসভার মেয়র পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনসহ তিনজন। শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায় সন্ত্রাসীরা মেয়রকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হন তিনি। এছাড়া তার সাথে থাকা আওয়ামী লীগ নেতা অশোক সেন ও যুবলীগ নেতা শহীদ খান দুখুও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
মেয়রের স্বজনরা জানান, ব্যক্তিগত ব্যবসায়িক কাজে শুক্রবার সকালে মেয়র মুহুরী প্রকল্প এলাকায় যান। সেখানে একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।এ সময় তার সাথে থাকা বারইয়ারহাট পৌর আওয়ামী লীগ নেতা অশোক সেন ও ওচমানপুর ইউনিয়ন যুবলীগ নেতা শহীদ খান দুখু সন্ত্রাসীদের হামলায় আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুনকে ফোনে পাওয়া যায় নাই। তবে মাস্তান নগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা আক্তার জানান, মেয়র রেজাউল করিম খোকনের পেটে, কোমরে এবং কাঁধে একাধিক গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি দুজন অশোক সেন ও শহীদ খান দুখুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তাদেরকেও চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied