বিলাসবহুল বাসে মাদক পাচার, আটক ২
কক্সবাজার রামু পানির ছড়া মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি বিলাসবহুল বাসে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ বাসের ড্রাইভার ও সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত বাসের চালক শুকুর আলী (৪৫) নারায়ণগঞ্জ রুপগঞ্জ উপজেলার মোঃ আলীর ছেলে ও তার সহযোগী রফিক (৩০), কক্সবাজার চকরিয়া উপজেলার বরইতলী এলাকার আবুল কাশেমের ছেলে।শক্রবার ১৪ অক্টোবর রাত সাড়ে বারোটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনের স্লিপার কোচ থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে রামু উপজেলা পানিরছড়ায় এরশাদ ফিলিং স্টেশনের সামনে চেক পোস্ট বসিয়ে ঢাকার দিকে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনে অভিযান চালিয়ে ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পরিবহনের সাথে জড়িত বাসের চালক ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, কক্সবাজার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাও রাত্রীকালীন লাক্সারিয়াস পরিবহন গুলোতে চালক এবং বাসের সংশ্লিষ্টদের যোগসাজশে ইয়াবা পাচার হয়। এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারি করে অবশেষে সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনের বাসের চালকের হেফাজত থেকে আট হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied