বালিয়াকান্দিতে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাতের আঁধারে রেকর্ডীয় জমিতে থাকা ঘর ভাংচুর করে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (১৫ অক্টোবর) সকালে বালিয়াকান্দি প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষে বালিয়াকান্দি উজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের মো. আকবর আলীর ছেলে আশিকুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের নিজ নামীয় রেকর্ডীয় সম্পত্তি, যাহা ১নং সোনাপুর মৌজার ১৯৪০নং খতিয়ানে ১৪৪৫নং দাগে ২২ শতাংশ জমি আমরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। উক্ত জমির ওপর গত ৭ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আমার প্রতিপক্ষ একই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত. আমিন উল্লার ছেলে জয়নাল আবেদীন, মৃত সৈয়দ আহম্মদ চৌধুরীর তিন ছেলে তোফোজ্জেল হোসেন, জাকির হোসেন, আহম্মদ হোসেন, জয়নাল আবেদীনের ছেলে আবিদ হোসেনসহ অজ্ঞাতনামা ১০-১২ জন ভাড়াটিয়া সস্ত্রাসী নিয়ে জোরপূর্বক রাতের আঁধারে আমার জমিতে থাকা টিনশেডের দোকানঘর ভাংচুর ও মালামাল লুটসহ অবৈধভাবে জমি দখল করে।
তিনি আরো বলেন, উক্ত জমিতে ১৪৪ ধারা মামলা চলমান থাকলেও আদালতের আদেশ অমান্য করে ইটের প্রাচীর নির্মাণসহ মুক্তিযোদ্ধা ও বিদ্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ বিষয়ে আমি বাধা দিতে গেলে আমাকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। এ বিষয়ে আদালতে ১০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আমার অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার ও আমিসহ আমার পরিবারের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
জামান / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি