ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মির্জা ফখরুলের বাবা কুখ্যাত রাজাকার ছিলেন : মির্জা আজম


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ৩:১৩

আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা ১৯৭১ সালের কুখ্যাত রাজাকার ছিলেন। মির্জা ফখরুল নিজেও একাত্তরে ভারতে গিয়েছিলেন কিন্তু ভারতের মুক্তিযোদ্ধারা তাকে বিশ্বাস করেননি। তাকে আটক রাখা হয়েছিল, তার গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছিল। তাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বা ট্রেনিং কিছুতেই অংশগ্রহণ করতে দেয়া হয়নি। তার পিতা ১৬ ডিসেম্বরের পর দেশে থাকতে পারেননি। ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। ১৯৭৫ সালের পর দেশে এসেছিলেন। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরো বলেন, চট্টগ্রামে গত পরশুদিন বিএনপি মহাসমাবেশ করেছে। ওই সমাবেশে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তার বক্তব্যে একাত্তরের রাজাকারদের স্লোগান দিয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর সমস্ত বিএনপি নেতারা সেই স্লোগানে অংশগ্রহণ করেছেন। 

মির্জা আজম আরো বলেন, আজ বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে একাত্তরের রাজাকাররা। ২০০৯ সালে বাংলাদেশে অর্ধেকরও বেশি বাড়িঘর কুঁড়েঘর ছিল, ছনের ঘর। আজকের বাংলাদেশে যদি পত্রিকার বিজ্ঞাপণও দেয়া হয়, তবুও মিউজিয়ামে রাখার জন্য একটি কুঁড়েঘর পাওয়া যাবে না।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক (এমপি)। বিশেষ অতিথি ছিলেন- আ’লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, গাজীপুর মহানগর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ্ মণ্ডলসহ গাজীপুরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

জামান / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার