ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে ২টি গাছসহ গাঁজাচাষি গ্রেফতার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ৪:৩৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুটি গাঁজা গাছসহ রফিকুল ইসলাম নামে এক গাঁজাচাষিকে গেফতার করা হয়েছে।

শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বেনোটিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বোনোটিয়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় গাঁজাচাষি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। রফিকুল ইসলাম বেনোটিয়া গ্রামের বাহের আলীর ছেলে।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়। গাঁজাচাষি রফিকুলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হলেও তার গাঁজা চাষের সহকারী উপজেলার গুপীনাথপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে মুন্নাফ আলী (৩২) পালিয়ে যেতে সক্ষম হয়।

মাদকবিরোধী এই অভিযানে আরো ছিলেন- এএসআই মনসুর রহমান, এএসআই হোসাইন আলী, এএসআই নাজমুল হক, এএসআই মকবুল হোসেন ও কনস্টেবল মেরাজুল ইসলাম।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, উদ্ধারকৃত দুটি গাঁজা গাছের ওজন ১১ কেজি ৮০০ গ্রাম। আটককৃত রফিকুল ইসলামের নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬-এর ৯(১) ধারায় থানায় মামলা দায়ের করে শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা