চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন
‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ স্লোগানে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ।
এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার।
আলোচনা সভায় নামোশংকরবাটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা রওশন আলী, বীর মুক্তিযোদ্ধা মো, আব্দুস সালাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুমসহ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি পালনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূন্য সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাত ধোয়া প্রদর্শনি অনুষ্ঠিত হয়।
জামান / জামান
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন