সিংগাইরে নারীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ৩
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার একটি ফাঁকা বাড়িতে সদ্যবিবাহিতা এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (১৫ অক্টোবর) সকালে ভুক্তভোগী ওই নারীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আসামিদের গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্তরা হলো- উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাঁকা গ্রামের ইদ্রিস আলীর পুত্র ইমন (২৩), জহিরুল ইসলামের পুত্র রিফাত (১৮) ও মৃত অছিমুদ্দিনের পুত্র জসিম (২৬)।
এলাকাবাসী জানান, ভিকটিমকে শুক্রবার বিকেলে বাড়িতে একা পেয়ে অভিযুক্তরা মিলে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই নারী কৌশলে ওদের কবল থেকে ছুঁটে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নিজেকে রক্ষা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। সন্ধ্যার পর এলাকার গণ্যমান্যরা মিমাংসার কথা বলে ঘটনার সাথে জড়িত ইমন, রিফাত ও জসিমকে ডেকে আনে। এ সময় উত্তেজিত জনতা জসিমকে ধরে বেধড়ক মারধর করে। অপর দুইজন অবস্থা বেগতিক দেখে পার্শবর্তী ইমনদের ঘরে আশ্রয় নেয়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই রাতেই ৩ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুদ্ধ জনতা পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। সেই সাথে জনৈক পৌর কাউন্সিলরকেও লাঞ্চিত করে। এ বিষয়ে অভিযুক্ত রিফাতের পিতা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম মোল্যা বলেন, এঘটনায় ভুক্তভোগী নারীর পিতা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে উত্তেজিত জনতা পুলিশের গাড়ীতে নয়, আসামীদের লক্ষ্য করে ঢিল ছুঁড়েছেন।
জামান / জামান
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া