মানিকগঞ্জে ‘জব ফেয়ার' হতে চাকুরি পেল ৪২ জন বেকার
মানিকগঞ্জের শিবালয়ে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৫ অক্টোবর) শিবালয় উপজেলা চত্ত্বর টেপড়ায় অনুষ্ঠিত এই ‘জব ফেয়ার' হতে ৪২ জন বেকারের চাকুরীর ব্যবস্থা হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে ‘জব ফেয়ার’ উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, শিবালয় উপজলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুর রহমান।
জানা গেছে, মানিকগঞ্জ যোগদানের পর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ মানিকগঞ্জ জেলার বেকার যুব-যুবাদের কর্মসংস্থানের লক্ষ্যে নানা কর্মসূচী হাতে নেন। জেলা-উপজেলা পর্যায়ে আলোচনা-পর্যালোচনা শেষে ইউনিয়ন পর্যায়ে বেকারদের নামের তালিকা গ্রহণ ও বাছাই করে আজ ১৫ অক্টোবর এ কর্মমেলা আয়োজন করা হয়।
শিবালয় উপজেলায় ১ হাজার ৭৮৭ জনের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কোম্পানী ও সংস্থার সাথে আলোচনার জন্য মেলার আয়োজন করা হয়েছে। তথ্য আদান-প্রদানের জন্য মেলায় ২৩টি স্টল স্থাপন করা হয়েছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১২টি শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানী ও সংস্থা এ মেলায় অংশ নিয়ে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ, বাছাই ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, জব ফেয়ার করে আমরা অত্যন্ত আনন্দিত। এর মধ্যে ৪২ জনের চাকুরী হয়েছে এতে আমরা অত্যন্ত আনন্দিত। এ মাসে শিবালয় উপজেলা থেকে আরও ৬শ’ জনের চাকুরির সম্ভাবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied