মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫০১ অভিবাসী
অভিবাসন আইন অমান্য করায় মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশিসহ ৫০১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২২ এর একটি শিপিং কোম্পানির গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৩১৮ জন ভারতের, ১৬ জন নেপালের, ১৫ জন বাংলাদেশের, ৬২ জন ইন্দোনেশিয়ার, ৭৯ জন শ্রীলঙ্কার ও ১১ জন মিয়ানমারের নাগরিক। আটকৃতদের বয়স ১৫ থেকে ৫২ বছরের মধ্যে।
গতকাল শনিবার দেশটির জাতীয় দৈনিক সিনার হারিয়ানে এক প্রতিবেদনে বলা হয়, আটকদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। অনেকের কাছে বৈধ কোনো নথি নেই। তারা অবৈধভাবে বসবাস করছিল। তাদের বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।
সেলাঙ্গর রাজ্যের অভিবাসন বিভাগের উপ-পরিচালক তরমিজি তালিব আলি জানান, স্থানীয় জনসাধারণের তথ্যের ভিত্তিতে এসব অভিবাসীর কার্যকলাপ ও গতিবিধি দীর্ঘদিন পর্যবেক্ষণের পর তার নেতৃতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এছাড়া অভিযানে সেলাঙ্গর রিইনফোর্সমেন্টের ৭৮ জন কর্মকর্তা ও জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) চারজন কর্মকর্তা ছিলেন।
বৈধ নথি ছাড়া শ্রমিকদের কাজ করার অনুমতি দেওয়ায় মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রীতি / প্রীতি
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন