শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম ম্যাচেই অঘটনের জন্ম দিল নামিবিয়া
বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন একটি অঘটন ঘটবে কে জানত? কে ভেবেছিল ভারত, পাকিস্তানের মতো দলকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতা শ্রীলঙ্কা বিশ্বকাপের প্রথম ম্যাচে এসে এভাবে মুখথুবড়ে পড়বে?
নামিবিয়ার মতো দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে হয়তো হালকাভাবেই নিয়েছিল শ্রীলঙ্কা। আর নামিবিয়া খেলেছিল, কিছু না হারানোর চিন্তা নিয়েই। ভয়ডরহীন ক্রিকেট উপহার দিয়ে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে রীতিমত বিশাল এক অঘটনের জন্ম দিলো নামিবিয়া।
গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে অলআউট হয়ে যায় ১০৮ রানে।
ম্যাচে যে চিত্র অঙ্কিত হয়েছে, তাতে নামিবিয়াকে মনে হয়েছে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কাকে মনে হয়েছে নামিবিয়া। ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর নামিবিয়ান বোলারদের সামনে স্রেফ হাঁটু কাঁপতে দেখা গেছে এশিয়া কাপজয়ী লঙ্কানদের।
অন্যদিকে নামিবিয়ার বোলারদের কী দুর্দান্ত লাইন এবং লেন্থ! লঙ্কান ব্যাটারদের একটি ভালো জুটি গড়ে তোলার সুযোগ দেয়নি তারা। বিপজ্জনক হয়ে ওঠা দাসুন শানাকা কিংবা ভানুকা রাজাপাকসেকে খুব বেশি এগুতে দেয়নি। শানাকা ২৩ বলে ২৯ রান করে এবং রাজাপাকসে ২১ বলে ২০ রান করে আউট হন।
এমএসএম / জামান
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ