চট্টগ্রামে বিলাসী আয়োজনে বাংলালিংকের মিথ্যাচার
নগরীর বিলাসবহুল রেডিসন ব্লু বে-ভিউ চট্টগ্রামে বিলাসী আয়োজনের মাধ্যমে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। তাদের বিজ্ঞাপনে ফাস্টেস্ট নেটওয়ার্ক উল্লেখ করলেও মুলত তাদের নেটওয়ার্ক খুবই দুর্বল। এমনকি মোবাইল খোলা থাকলেও অনেক সময় সংযোগ প্রদানে অপারগতা জানিয়ে গ্রাহকদের মাঝে বিভ্রান্ত ছড়ানো হয় বলে একাধিক ব্যবহারকারী জানিয়েছেন। গ্রাহক পর্যায়ে নানা রকম ভোগান্তির শিকার হলেও তারা নিজেদের সেরা হিসেবে পরিচিতি পেতে জাহির করতে মরিয়া হয়ে ওঠেছেন।
রোববার (১৬অক্টোবর) দুপুরে নগরীরর কাজির দেউরিতে রেডিসন ব্লু'র মেজবান হলে সংবাদ সম্মেলন করে মিথ্যাচারের মাধ্যমে জনসাধারণকে বোকা বানানোর চেষ্টা করেছেন।এব্যপারে বাংলালিংকের মিডিয়া ম্যানেজার মো.মাহবুবুর রহমান বলেন আমাদের নেটওয়ার্ক উন্নতি করার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বাংলালিংক চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কভারেজ ৫০ শতাংশ বাড়িয়েছে। গ্রাহকরা দ্বিগুণ গতির ইন্টারনেট উপভোগ করবেন সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আউস, চিফ কমার্শিয়াল অফিসার উপাং দত্ত, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংকের আঞ্চলিক পরিচালক সৌমেন মিত্র এবং সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কভারেজ সম্প্রসারণের জন্য বাংলালিংকের চলমান উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই ধরনের উদ্যোগ গত কয়েক বছরে আমরা চট্টগ্রামে যে প্রযুক্তি অবকাঠামো তৈরি করেছি তা আরও শক্তিশালী করবে। আমি আশা করি বাংলালিংক ভবিষ্যতেও প্রযুক্তির দিক থেকে চট্টগ্রামকে এগিয়ে যেতে সাহায্য করবে।"বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, “বাংলালিংক তার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দেশের বিভিন্ন স্থানে মানসম্পন্ন ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে ক্রমাগত উন্নতি করছে। দেশের সব জায়গায় আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করা সরকারের লক্ষ্য নিয়ে বাংলালিংকের এটাই লক্ষ্য।
বক্তারা আরো বলেন প্রযুক্তিগত উন্নয়নের ফলে বাংলালিংক চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। সম্প্রতি ওকলা টানা তৃতীয় বছরের জন্য দেশের সর্বোচ্চ গতির মোবাইল নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে। উল্লেখ্য বাংলালিংক কর্তৃপক্ষের লিখে দেওয়া বক্তব্যই দিয়েছেন অতিথিরা। বক্তব্য প্রদানের আগেই সেই কপি সকলে হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ