ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাত পোহলে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ৪:৫১

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল (সোমবার)। এই নির্বাচনে বাঁশখালী থেকে সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হিসেবে বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ প্রার্থী। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থীর ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে পুরো বাঁশখালী। যার যার মতো করে বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, মেয়র ও কাউন্সিলরসহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীদের ভোটপ্রার্থনাসহ নির্ঘুমে প্রচার-প্রচারণায় জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচনের আমেজ।

সদস্য পদে যারা লড়ছেন তারা হলেন- বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন (টিফিন ক্যারিয়ার), আওয়ামী লীগ নেতা অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম (ক্রিকেট ব্যাট), শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক সিকদার (উট পাখি), পৌর যুবলীগের আহ্বায়ক হামিদুল্লাহ হামিদ (বক), ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি (সিএনজি), সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা (ঘুড়ি), শাহাদাত হোসেন চৌধুরী তানজু (হাতি), আলমগীর কবির (টিউবওয়েল), আব্দুল আজিজ (বৈদ্যুতিক পাখা) এবং মো. খালেকুজ্জামান (তালা)।

এছাড়া সংরক্ষিত সদস্য পদে  দিলোয়ারা বেগম (টেবিল ঘড়ি), শাহিদা আকতার জাহান (হরিণ), সুরাইয়া খানম (ফুটবল), রোকসানা আক্তার (দোয়াত-কলম মার্কা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বলেন, এবারে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী থেকে সদস্য পদে মোট ১০ জন ও সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ৬ জন প্রার্থীসহ সর্বমোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে এবার সদস্য পদে কে হাসছেন শেষ হাসি, সেটাই দেখার অপেক্ষার পালা কাল।

১৭ অক্টোবর (সোমবার) বাঁশখালী পৌরসভা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়াও ভোটকেন্দ্র থাকছে সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায়। এ নির্বাচনে মোবাইল ব্যবহার নিষিদ্ধ থাকছে। স্বচ্ছ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে এবার বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ, ১টি পৌরসভা, ১টি উপজেলা পরিষদ মিলিয়ে মোট ভোট ১৯৭টি। বাঁশখালী পৌরসভা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে হবে ভোট।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন