ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় আচরণবিধি লংঘন করে জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-১০-২০২২ বিকাল ৫:৫৩
নির্বাচন কমিশনের বিধিনিষেধ অমান্য করে আজ বোববারও (১৬ অক্টোবর) প্রচারণা চালিয়েছেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি ও পৌরসভার মেয়র মো. যুবায়ের। বিধি মোতাবেক গতকাল শনিবার (১৫ অক্টোবর) প্রচারণার শেষদিন হলেও নির্বাচনী সেই বিধি প্রকাশ্যে ভঙ্গ করে তালা প্রতীকের প্রার্থী মনিরের পক্ষে একাট্টা হয়ে ১৬ অক্টোবরও মাঠে-ময়দানে প্রচারণা চালান স্বয়ং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি এবং সাতকানিয়া পৌরসভার মেয়র মো: যুবায়ের।
 
মোতালেব ও জোবায়েরের প্রচারণার বহরটি উপজেলার বাজালিয়া, কালিয়াইশ, ধর্মপুর ও বিভিন্ন ইউনিয়নে সরাসরি আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বীরদর্পে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিসকেও নীরব থাকতে দেখা গেছে।
 
অপরদিকে অন্য দুই জেলা পরিষদ সদস্য প্রার্থী উপজেলা চেয়ারম্যানের নীতিবহির্ভূত প্রচারণা আগামীকালও একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও  আশংকা করেন।
 
আচরণবিধিবহির্ভূত প্রচারণার বিষয়ে জানতে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপিকে ফোনে কল করে পাওয়া যায়নি। তবে তার পিএ পরিচয় দিয়ে একজন এই প্রচারণার বিষয়টি অস্বীকার করে তা ১৫ অক্টোবরের ছবি বলে দাবি করেন।
 
একই দাবি করে সাতকানিয়া পৌরসভার মেয়র মো. যুবায়ের বলেন, আমরা আচরণবিধি লংঘন করিনি। ফেসবুকে যে ছবিটি ভাইরাল হয়েছে তা ১৫ অক্টোবরের। তবে আজ (১৬ অক্টোবর) লিখে যে পোস্ট করেছে এর দায় আমাদের নয়। 
 
বিষয়টি স্বীকার করে সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী বলেন, ১৬ অক্টোবরের ওই প্রচারণা মিটিংয়ে আমাকেও যেতে বলেছিল। কিন্তু আচরণবিধি লংঘন হয় বিধায় আমি যাইনি। তবে অনেকেই উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন আগামীকাল ১৭ অক্টোবর সোমবার। এ উপলক্ষে প্রচারণার শেষ সময় ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নির্ধারিত ছিল।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী