বাস থেকে ফেলে জবির সাবেক শিক্ষার্থীকে হত্যা, চালক-হেলপার রিমান্ডে
রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী (জবি) আবু সায়েম মুরাদকে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ উঠেছে৷
অভিযোগের পরিপ্রেক্ষিতে চালক শাহ আলম ও হেলপার মোহন মিয়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিহত সায়েম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে রাজিবুল ইসলাম (ডায়মন্ড) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের এক দিনের রিমান্ডের আদেশ দেন।
আবু সায়েম মুরাদ মতিঝিলে একটি বায়িং হাউজে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে তিনি মতিঝিল থেকে ৮ নম্বর যাত্রীবাহী বাসে করে যাত্রাবাড়ীতে বাসার উদ্দেশে রওনা দেন।
বাসটি যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে আসামাত্র হেল্পার মোহন মিয়া ও চালক শাহ আলম তাকে মারধর করে বাস থেকে ফেলে দেন। চলন্ত গাড়ির চাকার নিচে মাথা পিষ্ট হয় মুরাদের। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আবু সায়েমের বড় ভাই আবু সাদাত শনিবার রাতেই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied