ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আজ বেনজিমার হাতে উঠছে ব্যালন ডি’অর?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ১১:২০

কে জিততে চলেছেন ব্যালন ডি’অর? এবার এই প্রশ্নের উত্তর খোঁজা নিয়ে নেই মাতামাতি। কারণ একটাই, গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে সব আলো নিজের করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজিমা। রিয়ালের আক্রমণভাগে দ্যুতি ছড়িয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর অনেকেই পুরস্কারটি তুলে দিয়েছেন বেনজিমার হাতে!

আজ ফ্রান্সের প্যারিসে ঘোষণা করা হবে ২০২১-২২ মৌসুমের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। এত দিন ব্যালন ডি’অর দেওয়া হতো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে দুর্দান্ত পারফরম করা ফুটবলারদের। তবে নিয়মে বদল এনেছে ফ্রান্স ম্যাগাজিন। আর বছরভিত্তিক নয়, এবার থেকে পুরস্কারটা দেওয়া হচ্ছে ফুটবল মৌসুমের হিসাবে। সে ক্ষেত্রে গত আগস্ট থেকে এ বছরের জুলাইয়ের পারফরম্যান্স হিসাবেই তৈরি করা হয়েছে সংক্ষিপ্ত ৩০ জনের নাম। ২০০৫ সালের পর এই প্রথম এই তালিকায় জায়গা হয়নি সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির। জায়গা হয়নি মেসির ক্লাব সতীর্থ নেইমারেরও।

প্যারিসে যদি বেনজিমার হাতে ব্যালন ডি’অর ওঠে, তবে দীর্ঘদিনের অপেক্ষা ফুরাবে ফ্রান্সের। সর্বশেষ ১৯৯৮ সালে ফ্রান্সের খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জেতেন জিনেদিন জিদান। ব্যালন ডি’অর জয়ের পথে বাকিদের চেয়ে বেশ এগিয়েই আছেন করিম বেনজিমা। গত মৌসুমে রিয়ালের জার্সিতে ৪৬ ম্যাচে ৪৪ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে দুটি হ্যাটট্রিকসহ করেছেন ১৫ গোল। 

সুবাদে এরই মধ্যে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। ক্লাবের পাশাপাশি ফ্রান্স জাতীয় দলেও ছন্দে ছিলেন তিনি। বেনজিমার সঙ্গে ব্যালন ডি’অরের লড়াইয়ে আছেন গত মৌসুমে বায়ার্ন মিউনিখে খেলা রবার্ত লেভানদোস্কি। গত কয়েক মৌসুমে জার্মান ক্লাবটির হয়ে রীতিমতো ‘গোলমেশিন’ হয়ে ওঠেন লেভানদোস্কি। গত মৌসুমেও ছন্দে ছিলেন তিনি। বায়ার্নকে টানা দশম লিগ শিরোপা জেতাতে রাখেন বড় অবদান। লিগে ৩৫ গোল করে হন সর্বোচ্চ গোলদাতা।    

মেসি-নেইমার না থাকলেও সংক্ষিপ্ত তালিকায় আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদো। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড খারাপ সময় কাটালেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রোনালদো। মৌসুমে ৩৯ ম্যাচ খেলে গোল করেন ২৪টি। এ ছাড়া ব্যালন ডি’অরের এই লড়াইয়ে আছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার লুকা মদরিচ, ভিনিসিয়ুস জুনিয়র, লিভারপুল  মোহামেদ সালাহ, ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’