কমলগঞ্জে পশুর হাটে করোনার চাষ হচ্ছে
সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করে কঠোর লকডাউনের মাঝে সর্ববৃহৎ পশুর হাট বসেছে কমলগঞ্জের আদমপুর বাজারে। এর আগেও কমলগঞ্জের অন্যান্য বাজারে গরুর হাট বসেছিল। কিন্তু হাটের বিষয়ে স্থানীয় প্রশাসন আগে থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় শুক্রবার (৯ জুলাই) সপ্তাহিক এই স্থায়ী পশুর হাট বসে।
সরেজমিন দেখা যায়, ঈদের দিন ঘনিয়ে আসায় আদমপুর হাটে গরু, ছাগল, ও মহিষ নিয়ে আসেন বিক্রেতারা। পশুর হাটে স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব না মেনেই চলে পশু কেনাবেচা। হাটে আসা ক্রেতা-বিক্রেতা অনেকেই করোনা সংক্রমণের ঝুঁকি সম্পর্কে জানলেও মানছেন না স্বাস্থ্যবিধি। হাটের ভেতরে দূরত্ব বজায় না রেখে ঘেঁষাঘেঁষি করেই চলছে পশু বেচাকেনার কাজ। অনেকেই স্বাস্থ্যঝুঁকির কথা জেনেও মুখে পরেন না মাস্ক। কারো কারো মুখে মাস্ক দেখা গেলেও তা ঝুলছে থুঁতনি বা কপালে। স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ ঝুঁঁকিতে সচেতন অনেক মানুষ হাটে প্রবেশ করতে চাইছেন না।
পশু হাটের ইজারাদার আব্দুল আহাদ ফারুক সাংবাদিকদের বলেন, পশুর হাটে নিজ উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো নির্দেশনা আছে কিনা- জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। আদমপুর ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা বলেন, পশুর হাটের বিষয়ে কোনো নির্দেশনা আছে কি-না তা আমার জানা নেই।
স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচার ব্যবস্থা করা হয়েছে বলে ইজারাদার জানালেও হাটের বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। বাজারে গরু কিনতে আসা অনেক ক্রেতা বলছেন, হাটে কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার শংকা রয়েছে। স্থানীয়রা মনে করছেন, প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় হাট-বাজার বন্ধ রাখা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে। সচেতনতা বৃদ্ধিসহ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ইজারাদারের নিজ দায়িত্বে পশুর বেচাকেনা করেছেন। স্বাস্থ্যবিধি অমান্য করে গরুর হাট বসানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied