ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ৩:৫০
উপজেলার উত্তরসর্তা জাগরণী ক্লাবের উদ্যোগে জসনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত ১৫ অক্টোবর (শনিবার) রাতে উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাস্টার মোহাম্মদ আলী।
 
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ঢাকা কাদেরীয়া তৈয়্যবিয়া আলিয়ার মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক(মা.জি.আ)। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেস্টা ও অনুষ্ঠানের আহ্বায়ক মো. হারুন পাশা।
 
অনুষ্ঠানে প্রথম পর্বে সকালে জাগরণী ক্লাব পরিচালিত ব্লুমিং রোজ কেজি স্কুলের উদ্যোগে শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে ক্লাবের সেক্রেটারী মুহাম্মদ জাফরের সঞ্চালনায় স্থানীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর ২পুত্র ফারাজ করিম চৌধুরী ও ইঞ্জিনিয়ার ফারহান করিম চৌধুরীর আশু রোগ মুক্তি কামনা করো খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
তকরির করেন মাদ্রাসা সহ সুপার আল্লামা শামসুল আলম নঈমি, মাওলানা নাসির উদ্দিন কাদেরী, মাওলানা আবদুল মান্নান, মাওলানা ইউছুফ, মাওলানা আবদুল আজিজ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা আলহাজ্জ মুহাম্মদ মুসা, আলহাজ্জ মো. ইদ্রিস, এজাহার মিয়া, মুহাম্মদ শফি, দৈনিক সময়ের কাগজ এর চট্টগ্রাম আঞ্চলিক সম্পাদক ও ২৪ ঘণ্টা ডট নিউজ এর প্রকাশক নুর মোহাম্মদ রানা, মো. নাসির,মাস্টার আলাউদ্দিন, মো. নুরুল আজম চৌ:, মো. আয়ুব, মো. আবছার, এডভোকেট রেয়াজ মঞ্জুরুল হক, মাস্টার ওসমান গণী, মো. রফিক, মো. মহিউদ্দিন,মো. ইসমাইল, সেক্রেটারী মো. জাফর, মাওলানা নেজাম সিদ্দিকী, মো. সালাউদ্দিন, গোলাফ রহমান, মো. বদর, মো. গিয়াস উদ্দিন, আবু সুফিয়ান, জমসেদ, রুকন, তসলিম, ডাক্তার পারভেজ রানা, শাহাদৎ, আবু সাইদ, ফয়সাল, মো. হাবিব প্রমুখ।
 
ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনীয়া কামিল(এম এ)মাদ্রাসার অধ্যক্ষ ও জমিয়তুল মোদার্রেছীন চট্টগ্রাম উত্তরজেলার সেক্রেটারী পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা শাহসূফি আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল—কাদেরী (মা.জি.আ)বলেন, ঈদে মিলাদুন্নবী(দ.) তাৎপর্য ও ফজিলত বুঝতে হলে আমাদের প্রথমে যাঁর জন্য এ ঈদে মিলাদুন্নবী, সেই দয়াল নবীর সঠিক পরিচয় জানতে হবে, তাঁর সব গুণকে নিঃশর্তভাবে বিশ্বাস করতে হবে এবং নবীজি সম্পর্কে আল্লাহর হুকুম কী, সেই জ্ঞান অর্জন করে সেভাবে ইবাদত করতে হবে।
 
মহান রাব্বুল আলামিন নবীজির শান বুলন্দ করে বলেন, হে মাহবুব, আপনি বলে দিন ‘হে মানব জাতি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমার অনুসারী হয়ে যাও, (ফলে) আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ্ ক্ষমা করবেন।
 
সাহাবাগণ এ আয়াতের তাফসির জানতে চাইলে নবীজি(দ.) বলেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে নিজের প্রাণ অপেক্ষা অধিক প্রিয় হব।
 
পরে মিলাদ কিয়াম শেষে আখেরী মোনাজাত করেনপীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা শাহসূফি আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল—কাদেরী (মা.জি.আ)।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী