বাংলাদেশকে ১৬১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আফগানিস্তান
প্রথম দশ ওভারে রান ছিল মোটে ৬৭। শেষ দশ ওভারে বেদম মার খেলেন টাইগার বোলাররা। আফগানিস্তান যোগ করলো আরও ৯৩ রান।
১৭ বলে ১ চার আর ৫ ছক্কায় ৪১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন মোহাম্মদ নবি। সবমিলিয়ে ৭ উইকেটে ১৬০ রানের পুঁজি পেয়েছে আফগানরা। অর্থাৎ বাংলাদেশের জিততে হলে করতে হবে ১৬১।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। শুরু থেকে মোটামুটি নিয়ন্ত্রিত বোলিং করেছে বাংলাদেশ দল। তবে শেষের ১০ ওভারে খেই হারিয়ে ফেলে।
দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানরা। হজরতউল্লাহ জাজাইকে (১৬ বলে ১৫) মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানান তাসকিন আহমেদ।
ঝড় তুলতে চেয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ১৮ বলে ২৬ রানে তার উইকেটটি তুলে নেন সাকিব, আফিফ ধরেন ক্যাচ। নবম ওভারে ৬১ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান।
নাজিবুল্লাহ জাদরানও ৫ রানের বেশি করতে পারেননি। কিন্তু ইব্রাহিম জাদরান এবং শেষদিকে মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আফগানরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। সাকিবও ২ উইকেট নিয়েছেন তবে খরচ করেছেন ৪৬ রান। মোস্তাফিজ ৪ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ