ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাঁশখালীতে নিরঙ্কুশ বিজয়ী অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ৪:৩৫
চট্টগ্রামের জেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী ১৩নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে সদস্যপদে নিরঙ্কুশ বিজয় লাভ করেন অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার (সংগ্রাম)। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
 
ভোট গ্রহণ শেষে ওই ভোট কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়।ঘোষিত ফলাফলে দেখা যায়,অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম (ক্রিকেট ব্যাট) প্রতীকে ৮৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
 
অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোজাম্মেল হক সিকদার (উট পাখি) প্রতীকে ৩৭ পেয়েছেন,মোঃ আলমগীর কবির(টিউবওয়েল)প্রতীকে ২৩ ভোট,যুব লীগ হামিদ উল্লাহ হামিদ (বক)প্রতীকে ১৮ ভোট,মৌলভী নুর হোসেন (টিফিন ক্যারিয়া) প্রতীকে ৬ ভোট,শাহাদাত হোসেন চৌধুরী তানজু(হাতি)প্রতীকে ২ ভোট,মোঃ আব্দুল আজিজ চৌধুরী (বৈদ্যুতিক পাখা) প্রতীকে পেয়েছেন ২ ভোট।
 
সংরক্ষিত মহিলা সদস্য দিলোয়ারা বেগম (টেবিল ঘড়ি) প্রতীকে ১২৭ ভোট,সুরাইয়া খানম (ফুটবল)প্রতীকে পেয়েছেন ৩৬ ভোট।এছাড়াও চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম(আনারস) প্রতীকে ১৮১ ভোট,নারায়ণ রক্ষিত(মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৪ ভোট।
উল্লেখ্য,বাঁশখালীতে সকাল ৯টা -দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন বলেন,চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ড বাঁশখালীতে নির্বাচনকে স্বচ্ছ ও শান্তি পূর্ণ করতে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ প্রশাসন।

এমএসএম / জামান

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ