সলঙ্গায় জাল টাকাসহ একজন আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ১০০ টাকার ৪৭০টি জালনোট মোট ৪৭ হাজার টাকাসহ একজনকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যেরা।
রবিবার রাতে সলঙ্গা থানাধীন ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত আসামি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চালিনগর গ্রামের ওসমান মোল্যার ছেলে তাওহিদুল ইসলাম ফয়সাল (১৯)।
সোমবার র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুড ভিলেজের সামনে অভিযান চালিয়ে ৪৭ হাজার জাল টাকাসহ ফয়সালকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সাথে সম্পর্কিত থাকার দায় স্বীকার করেছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত জাল টাকাসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
Link Copied