ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ত্রিশালের দুই প্রার্থী বিজয়ী
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ত্রিশাল উপজেলা থেকে দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। একজন সংরক্ষিত সদস্য ও অপরজন সাধারন সদস্য। বিজয়ীরা হলেন সংরক্ষিত আসন-৪ এর প্রার্থী মোসাঃ সালমা বেগম, অপরজন সাধারণ সদস্য প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন উজ্জল।
এ নির্বাচনে ত্রিশাল উপজেলায় সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করেন তিনজন প্রার্থী। তাদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল (হাতি) ৭৫ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আশরাফুল আলম সজিব (তালা) পেয়েছেন ৫২ ভোট। অপর প্রার্থী মোহা. মেজবাহ উদ্দিন উজ্জ্বল (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ ভোট।
অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য আসন-৪ ত্রিশাল, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ তিন উপজেলায় প্রতিদ্বন্ধিতা করে চারজন। তাদের মধ্যে মোসাঃ সালমা বেগম (দোয়াত কলম) ২২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আঞ্জুমান আরা (হরিণ) পেয়েছেন মোট ১০৭ ভোট। অপর দুই প্রার্থী নাজমা খাতুন (ফুটবল) ও শিরিনা খাতুন (মাইক) প্রতীক নিয়ে পেয়েছেন সমান ৮৯ ভোট করে।
এর আগে সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলে। ত্রিশাল উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৭৪ জন। তন্মধ্যে ১৭২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত