টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে এক ভোটও পাননি ৪ প্রার্থী
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে এক ভোটও পাননি চার প্রার্থী। সোমবার (১৭ অক্টোবর) সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জেলায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ওই দিন সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। এ নির্বাচনে সদস্য পদে চারজন প্রার্থী ১টি ভোটও পাননি। এছাড়াও দুজন প্রার্থী পেয়েছেন ১টি করে ভোট।
শূন্য ভোট পাওয়া প্রার্থীরা হলেন- জেলার ৪ নম্বর ওয়ার্ডের শেখ রফিকুল ইসলাম (হাতি), ৫ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম (অটোরিক্সা), ৮ নম্বর ওয়ার্ডের ফরিদুর রহমান (হাতি) এবং ১১ নম্বর ওয়ার্ডের আতিকুর রহমান (তালা)। এছাড়াও ১টি করে ভোট পেয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেন (তালা) এবং ৯ নম্বর ওয়ার্ডের প্রভাংশু রঞ্জন সোম (তালা)।
জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যমতে, নির্বাচনের আগে জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এবং সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২ নম্বর ওয়ার্ডের খন্দকার শফি উদ্দিন।
এছাড়াও বাকি ১১ সদস্য ও ৪ সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২ ভোটকেন্দ্রে, ২৪ বুথে ১ হাজার ৭২২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৩৫১ পুলিশ ও ৪৮ আনসার সদস্য দায়িত্ব পালন করেন। তারমধ্যে প্রতি কেন্দ্রে ৭ পুলিশ ও ৪ আনসার সদস্য দায়িত্ব পালন করে। এছাড়াও ১২ কেন্দ্রে ১২ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied