ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১১:৪১

গত মৌসুমে জাদুকরী পারফরম্যান্সের আরেকটি স্বীকৃতি পেলেন করিম বেনজেমা। ২০২২ সালের ব্যালন ডি’অর জিতে নিলেন রিয়াল মাদ্রিদ তারকা। তাতে ফুরাল ফ্রান্সের দীর্ঘ অপেক্ষাও। দুই যুগ পর ব্যালন ডি’অর জিতলেন ফ্রান্সের কোনো ফুটবলার। বেনজেমার আগে সবশেষ ১৯৯৮ সালে জিতেছিলেন জিনেদিন জিদান।সোমবার (১৭ অক্টোবর) রাতে প্যারিসে জমকালো এক অনুষ্ঠানে কিংবদন্তি জিদান এবারের ব্যালন ডি’অর পুরস্কার তুলে দেন ৩৪ বছর বয়সী বেনজেমার হাতে। 

প্যারিসের থিয়েটার ডু শাটালেটে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে বেনজেমা ছাড়াও পুরস্কৃত হয়েছেন রবার্ট লেভান্ডোভস্কি ও থিবো কোর্তোয়া। বছরের সেরা গোল স্কোরার হিসেবে গার্ড মুলার পুরস্কার পেয়েছেন লেভান্ডোভস্কি। আর সেরা গোলরক্ষকের ইয়শিন ট্রফি গেছে কোর্তোয়ার ঝুলিতে।

মেয়েদের ফুটবলে ব্যালন ডি’অর পেয়েছেন অ্যালেক্সিয়া পুটেলাস। এ নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন স্প্যানিশ এ তারকা। সদ্য ব্যালন ডি’অর জেতা বেনজেমা গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতানোয় বিরাট অবদান রেখেছেন। গুরুত্বপূর্ণ সব ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে দলকে নিয়ে গেছেন শিরোপার মঞ্চে। দুর্দান্ত সব রেকর্ডও যোগ করেছেন নিজের নামের পাশে। 

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে গত মৌসুমে মোট ৪৪ বার জালের দেখা পেয়েছেন ৩৪ বছর বয়সী এ ফরাসী তারকা। সপ্তমবার জেতা মেসি এবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়ই ছিলেন না, ২০০৫ সালের পর যা প্রথম। গত বছরের অগাস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়ে ২০২১-২২ মৌসুমে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি।

এই বছর তালিকায় ২০তম স্থানে আছেন পুরস্কারটি পাঁচবার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৭ বছরের মধ্যে যা তার সর্বনিম্ন। ব্যালন ডি’অরের জন্য আগে পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলেও গত মার্চে নিয়মে পরিবর্তন আনা হয়। এই বছর থেকে বিবেচনা করা হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের পুরো একটি মৌসুমের সময়কে (আগস্ট-জুলাই)।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’