রাজধানীতে হালকা বৃষ্টির আভাস
সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলেও বিকেলের দিকে ঢাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়ার কারণে বৃষ্টির প্রবণতা কমে গেছে। এছাড়া দেশের কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। মঙ্গলবার (১৮ অক্টোবর) এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে।
আগামী ২ দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া পরবর্তী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শুরুতে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে ঢাকা, বগুড়া এবং শ্রীমঙ্গলে। সর্বনিম্ন ২০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
এছাড়া অবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত