ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঈশ্বরদীতে অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ১১:৫৪

সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব টেংরী ঈদগাহ রোডের ভাড়া বাসায় মায়ের ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থী রাইফা তামান্না (১৫) আত্মহত্যা করেছে। সে পাবনার সাঁথিয়া থানায় কর্মরত এসআই আব্দুর রউফের মেয়ে। তামান্না ২০২২ সালে ঈশ্বরদী এসএম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

জানা গেছে, তামান্না মায়ের মোবাইল ফোন ব্যবহার করত। সোমবার তার মা মোবাইল ফোনটি তাকে না দিয়ে নিজের কাছে আটকে রাখেন। তামান্না ফোন চাইলে তার মা মোবাইল ফোনটি না দেয়ায় সে অভিমান করে নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, আত্মহত্যার বিষয়টি জানার পর অপমৃত্যু মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত