মান্দায় জানালার গ্রিল কেটে নগদ টাকা-স্বর্ণালঙ্কার চুরি
নওগাঁর মান্দায় জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের প্রসাদপুর বাজার মেডিকেল মোড়ের পাশে উৎপল কুমার সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা নগদ ২ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণলঙ্কার চুরি হয়ে যায়। ভুক্তভোগী উৎপল কুমার সরকার কুশুম্বা ইউপির ছোট বেলালদহ গ্রামের দ্বিজেন্দ্রনাথ সরকারের ছেলে।
জানা গেছে, দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্নাঘরের জানালার গ্রিল খুলে বাড়ির ভেতরে চোরেরা প্রবেশ করে। এরপর ওয়্যারড্রব ও আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা। বাড়ির মালিক বিকেলে বাড়িতে এসে দেখেন জানালার গ্রিল কাটা, আলমারি ও ওয়্যারড্রব ভাঙা, সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, ফোনে চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেই সাথে ভুক্তভোগীকে থানায় একটি অভিযোগ করতে বলা হয়েছে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে