বাল্যবিবাহ নিয়ে ধূম্রজাল
সম্প্রতি কোভিডের প্রকোপ বাড়ায় সব ধরনের জনসমাগমমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যই বাল্যবিবাহ বা বিয়ে দিচ্ছেন অনেকেই।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের গোরাপুর গ্রামের আনহার আলীর মেয়ে কমলা বেগম (ছদ্মনাম) নামের একটি মেয়ের বাল্যবিবাহ শুক্রবার (৯ জুলাই) অনুষ্টিত হবে। তবে ১৫/০৪/২০২১ইং তারিখে নিবন্ধিত ও বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম এবং সচিব কৃপেশ রঞ্জন স্বাক্ষরিত, নিবন্ধন বহি নং ১৩ অনুযায়ী মেয়ের বর্তমান বয়স ১৮ বছর ৫ মাস ৬ দিন।
উদ্বেগ ও হতাশার বিষয় হলো, বালাগঞ্জ কাজী অফিসের নিকাহ রেজিস্টারের তথ্যানুযায়ী কমলা বেগমের পিতা আনহার আলী ও মাতা রেনু বেগম ৮০ হাজার টাকা দেনমোহর দিয়ে ১৭/১২/২০০৪ইং সুন্নাহ মোতাবেক নিকাহনামা সম্পাদন করেন। নিবন্ধন ও নিকাহনামার তথ্যানুসারে, মায়ের বিয়ের ১ বছর ১০ মাস ১৪ দিন আগেই সন্তান পৃথিবীর আলো দেখেছে।
এদিকে ইউপি চেয়ারম্যান বলছেন, বাল্যবিবাহ বন্ধ করেছেন এবং স্থানীয় কাজীকে বিয়ে না পড়ানোর জন্য বলেছেন। কিন্তু স্থানীয় কাজী বিয়ের বিষয়ে কিছু জানেন-ই না। কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিয়ে অন্যত্র এক কাজী দিয়ে পড়ানো হয়েছে। তবে কনে নিজ বাড়িতে অবস্থান করছে।
এ প্রসঙ্গে বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম নিজ স্বাক্ষরের বিষয়টি স্বীকার করে বলেন, এই জন্মনিবন্ধনটির মূল কপি নেই। মূল ভলিয়মে এটির সত্যতা আছে কি-না দেখতে হবে। গ্রামপুলিশ দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার সকালের সময়কে বলেন, ইউনিয়ন চেয়ারম্যানকে জন্মনিবন্ধন প্রদানের ক্ষেত্রে আরো সচেতন হতে বলেছি। বাল্যবিবাহ রুখতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
এমএসএম / জামান
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
Link Copied