বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রীমঙ্গল পৌরসভা
নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ও মানসম্মত নাগরিক সেবাদানে ‘শ্রীমঙ্গল পৌরসভা’ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হয়েছে। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে গত রোববার দুপুর ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা সনদ ও পদক প্রদান করা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুর হাতে পদক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, এন এম জিয়াউল আলম পিএএ, মন্ত্রী পরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব মো. সামসুল আরেফিন, ইউনিসেফ বাংলাদেশ এর চীফ ইনচার্জ ড. সাজা ফারোক আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে এসডিজি বাস্তবায়ন জরুরী। এসডিজি বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশের জনগনের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ভুল ভাবে সম্পন্ন করে জনগনের কাছে পৌঁছে দেয়া একটি বড় চ্যলেঞ্জ। তিনি এই কাজে শ্রীমঙ্গল পৌরসভা অবদান রাখায় শ্রীমঙ্গল পৌরসভাকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত ঘোষনা করেন।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু এক প্রতিক্রিয়ায় জাতীয় পর্যায়ে সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ পৌরসভার গৌরব অর্জনে পৌরবাসীকে অভিনন্দন জানান। মেয়র জানান, এ অর্জন পৌরবাসীর-তাই এই গৌরবোজ্জল অর্জন শ্রীমঙ্গল পৌরবাসীকে উৎসর্গ করছি।
এমএসএম / জামান
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত