বাঁশখালীতে প্রজেক্ট থেকে মাছ লুটে নেয়ার অভিযোগ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বঙ্গোপসাগরসংলগ্ন চিংড়ি প্রজেক্ট থেকে রাতের আঁধারে মাছ লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রজেক্ট মালিকের অন্তত ৫-৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানান মো. তৈয়ব। এ বিষয়ে জায়গার মালিক মৃত হারুনুর রশিদ চৌধুরীর ছেলে আরমানুর রশিদ চৌধুরী বাদী হয়ে অভিযুক্ত সালাউদ্দিন মানিক (৪০), আজম উদ্দিন (২৪), মো. মিয়া (২২), মো. নেছার আহমেদ (৫৫), মঈনুদ্দিন (৪০), মোস্তাফিজ (৪০), হামিদুল্লাহ (৩৫), মো. রহিম (২৫), আব্দুল মান্নান রানা (৩২), আলমগীর (৩০), মো. আবু (৪০), মো. তৌহিদ (৩২) এবং মো. মনুর (৩৩) বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর (রোববার) রাতের আঁধারে ওই এলাকার স্থানীয় প্রভাবশালী জমির উদ্দিনের ছেলে মুহাম্মদ সালাউদ্দিন মানিকের নেতৃত্বে ৬০-৭০ জনের একটি সিন্ডিকেট চক্র একই ইউপির মো. তৈয়ব উল্লাহ সওদাগরের চিংড়ি প্রজেক্টের বাঁধ কেটে প্রথমে পানি ছেড়ে দেয়। পরে ওই প্রজেক্ট থেকে অন্তত ৫-৬ লক্ষাধিক টাকার মাছ লুটে নিয়ে যায় বলে জানান প্রজেক্টের মালিক মোহাম্মদ তৈয়ব।
অভিযোগকারী আর মানুর রশিদ চৌধুরী ও সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরীর ছেলে রিপন চৌধুরী দৈনিক সকালের সময়কে বলেন, দীর্ঘ ৬০-৭০ বছর যাবৎ আমাদের বাপ-দাদারা এই জায়গা ভোগদখল করে আসছে। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা ওয়ারিশগণ উক্ত জায়গা ভোগদখলে নিয়োজিত থেকে বিভিন্ন চাষার কাছে লাগিত দিয়ে পরিবারের খরচ বহন করে থাকি। সে অনুযায়ী বাৎসরিক লাগিয়ত হিসেবে স্থানীয় মো. তৈয়ব উল্লাহ সওদাগরকে মৎস্য প্রজেক্ট ও লবণ মাঠ করার জন্য দিয়েছি।
তিনি আমাদের কাছ থেকে লাগিয়ত হিসেবে নিয়ে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের ঘোনা করেছেন। ওই মাছের ঘোনা থেকে অভিযুক্ত সালাউদ্দিন মানিক দলবল নিয়ে অন্তত ৫-৬ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। প্রজেক্ট থাকা আরো প্রায় ৬০ হাজার টাকার মাছ ধরার জালও নিয়ে গেছে।
এ সময় তারা আরো বলেন, সালাউদ্দিন মানিক একজন চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু প্রকৃতির লোক। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, এ বিষয়ে আরমান নামের এক ব্যক্তি থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তধীন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied