মনিপুরী ললিতকলা একাডেমিতে শেখ রাসেল দিবস পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা, চিত্রাঙ্কন, ছড়া ও সংগীত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাষ কুমার সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক ও গবেষক আহমদ সিরাজ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসাহাক মিঞা প্রমুখ। বক্তব্য রাখেন- নাট্যকার শুভাশিস সিনহা, সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, ছড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।
এছাড়া আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার