ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করায় মহাসড়ক অবরোধ


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৮-১০-২০২২ রাত ৮:৪১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। মহাসড়কের দু’পাশে গজারিয়া থেকে কাচঁপুর পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুরপাল্লার যানবাহন ও এম্বুলেন্সের রোগী সহ আটকে পড়ে যাত্রীরা চরম ভোগান্তীতে পড়েন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে দুপুরে ভ্রাম্যমান আদালত চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  করে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানী কতৃপক্ষ। খবর পেয়ে ৭ গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে উপজেলার পিরোজপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের দু’পাশে ১৪ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন নেতা মোটা অংকের টাকা নিয়ে বৈধ গ্যাস বলে সংযোগ দেয়। এই গ্যাস কিছুতেই কাটতে দেয়া হবে না। এখন অবৈধ সংযোগ বলে বিচ্ছিন্ন করে দেয়। আমাদের সংযোগ পূনরায় না দেওয়া হলে আবারো মহাসড়ক অবরোধ করে দেওয়া হবে বলে জানান তারা।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:ইব্রাহিম বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় এলাকাবাসী বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করার চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। বিক্ষোভকারীদের অনেক বুঝিয়ে মহাসড়ক থেকে সড়াতে সক্ষম হয়েছি। মহাসড়ক অবরোধ করায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এম্বুলেন্সে থাকা রোগীরা ও যাত্রীরা। দীর্ঘ দুই ঘন্টার প্রচেষ্টায় যান চলা স্বাভাবিক করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান