ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে সাকিবের দল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১১:৪৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে ২৪ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সাকিব আল হাসানের দলের। যার শেষটায় আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বুধবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

ইনজুরির কারণে গত ম্যাচে একাদশের বাইরে থাকা তারকা ব্যাটার লিটন দাসকে এদিন দেখা যেতে পারে বাংলদেশের একাদশে। এর আগে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই ব্যাটার। যে কারণে আফগান ম্যাচে তাকে খেলিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাচ্ছিল না টিম ম্যানেজমেন্ট। 

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে গেল ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেবার প্রস্তুতিটা একদমই সুখকর হয়নি সাকিব-সৌম্যদের৷ সে ম্যাচে ৬২ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এমন অবস্থায় আজ মিলার-ককদের বিপক্ষে ভালো করাটা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাকিবের দলের জন্য।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

স্ট্যান্ডবাই : শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং সাব্বির রহমান

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’