ধামরাইয়ে ৫ হাজার টাকায় শিশু ধর্ষণের ঘটনা ধামচাপা দেয়ার চেষ্টা
ঢাকার ধামরাইয়ে চকোলেটের লোভ দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে রতন কুমার সাহা (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রতন কুমার সাহা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার দক্ষিণ পাড়া গ্রামের মৃত শিয়া সাহার ছেলে। সে নান্নার বাজারে কাঁচামালের ব্যবসা করে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে শিশুটির মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো অভিযোগ উঠেছে, ওই ওয়ার্ডের মেম্বার নরুল ইমলাম ঠান্ডু শিশুটির পরিবারকে ৫ হাজার টাকা দিয়ে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠান ও ধর্ষণের ঘটনাটি মীমাংসা করে ধামচাপার চেষ্টা করেন।
মেয়ের মা শিমা আক্তার বলেন, গত শুক্রবার আমার ৯ বছরের শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি পাটক্ষেতে নিয়ে রতন কুমার সাহা ধর্ষণ করে। পরদিন আমার মেয়ের শারীরিক সমস্যা হলে আমার মেয়ে সব বলে দেয়। মেম্বারকে জানালে আগে চিকিৎসা নিতে বলে পরে মীমাংসা করে দেব বলে আমার স্বামীকে মেয়ের চিকিৎসার জন্য কিছু টাকা দেয়।
মেয়ের বাবা ডাউরী মিয়া বলেন, আমার মেয়েকে একাধিকবার যৌন নির্যাতন করেছে রতন কুমার সাহা। আমি আমাদের ওয়ার্ড মেম্বার নরুল ইসলাম ঠান্ডুকে জানালে তিনি মীমাংসা করে দেবে বলেন। পরে রতন রতনকে তার সুমন্দি ও মেম্বার কিছু চড়-থাপ্পড় মেরে মাফ চাওয়ায় এবং আমাকে বলল এটা আর কাউকে জানাইওনা। পরবর্ভীতে আমার মেয়ের শারীরিক সমস্যা হলে আমি মেম্বারকে জানালে আগে চিকিৎসা নিতে বলে এবং পরে মীমাংসা করে দেবে বলে আমাকে মেয়ের চিকিৎসার জন্য কিছু টাকা দেয়।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied